মারা গেছেন মক্কার গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন ইব্রাহিম আল মাদানি

মক্কার গ্র্যান্ড মসজিদের (মসজিদুল হারাম) মুয়াজ্জিন এবং সেখানকার মুয়াজ্জিনদের প্ল্যাটফর্মের সদস্য শেখ ইব্রাহিম আল মাদানি সোমবার (২১ সেপ্টেম্বর) মারা গেছেন। খবর গলফ নিউজের।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানানো শুরু হয়। সেখানে গ্র্যান্ড মসজিদে শেখ আল মাদানির আজান ও তাকবির দেয়ার রেকর্ডিং এবং ভিডিও ব্যাপকভাবে শেয়ার করা হয়। তার মৃত্যুর খবরের পর তার নামের একটি হ্যাশট্যাগও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শেখ আল মাদানি গ্র্যান্ড মসজিদের ২৪ জন প্রধান মুয়াজ্জিনের একজন ছিলেন। তাদের মধ্যে প্রতিদিন ছয়জন পালাক্রমে পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেন। এর পাশাপাশি তারা ফজরের নামাজের প্রথম আজানও দিয়ে থাকেন।

তিনি ফজরের আজান এবং তাকবির পাঠের জন্য পরিচিত ছিলেন। এছাড়া তিনি মসজিদের মুয়াজ্জিনদের মঞ্চ থেকে ইমামের তাকবির মুসল্লিদের কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করতেন।

তিনি বিশেষভাবে ফজরের আজান ও তাকবির পাঠের জন্য পরিচিত ছিলেন। তিনি তাবলিগের দায়িত্বও পালন করতেন। অর্থাৎ, তিনি ইমামের বলা কথাগুলো পুনরায় বলতেন, যাতে পুরো মসজিদের মুসল্লিরা তা শুনতে পারেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট