রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৭

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় দুই নারীসহ সাত জন নিহত হয়েছেন। এছাড়াও অনেকে আহত হয়েছেন।

হামলায় আবাসিক ভবন থেকে শুরু করে তেল শোধনাগার ও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মস্কোর বিমান হামলায় ইউক্রেনের চারজন নিহত হয়েছেন। সম্মুখসমরে অগ্রগতির গতি কমে আসায় রাশিয়া এখন ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, গ্লাইড বোমা এবং ড্রোন ব্যবহার করছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, আমাদের অংশীদারদের এটা মনে রাখা জরুরি, মস্কো প্রতিদিনই তাদের আগ্রাসন বাড়িয়ে চলেছে। তারা যদি আরও নৃশংস হামলা চালানোর পথ বেছে নেয়, তবে যুদ্ধকে আরও ছড়িয়ে পড়া থেকে আটকাতে বিশ্বকেও আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

তিনি কিয়েভ ও জাপোরিঝিয়া শহর এবং ওদেসা, সুমি ও খারকিভ অঞ্চলে বসতবাড়িতে অসংখ্য হামলার কথা উল্লেখ করেন।

জাপোরিঝিয়ার আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, জাপোরিঝিয়ায় ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে দুই নারী মারা গেছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সুমি শহরে রাশিয়ার আরেকটি হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
গ্রিসে বিস্ফোরণের পর ভবন ধসে ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৬৪ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ’লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৭ আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা অনাহারী বাবা, রুটি-চা খাওয়াচ্ছে শিশুকন্যা দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দুই সন্তানের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা গ্রিসে বিস্ফোরণের পর ভবন ধসে ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৬৪ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ’লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৭ আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা অনাহারী বাবা, রুটি-চা খাওয়াচ্ছে শিশুকন্যা দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দুই সন্তানের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা