২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞানে তিন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন। মস্তিষ্ক কীভাবে স্মৃতি, অনুভূতি ও আচরণকে প্রভাবিত করে, এ বিষয়ে গবেষণার জন্য তারা নোবেল পুরস্কার পান। পুরষ্কার প্রাপ্তরা হলেন- কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল। খবর এএফপির।

নোবেল কমিটি জানিয়েছে, হেগেমান ও নাগেল ‘চ্যানেলরোডপসিন’ নামে একটি প্রোটিন আবিষ্কার করেন। পরে ডেইসেরথ এই প্রোটিনকে স্নায়ুকোষ নিয়ন্ত্রণের জন্য আলো-নিয়ন্ত্রিত সুইচে রূপান্তর করেন। তাদের এই গবেষণা স্নায়ুবিজ্ঞানের নতুন যুগের ভিত্তি তৈরি করেছে।

স্নায়ুকোষের কার্যক্রম কীভাবে আলো ব্যবহার করে সক্রিয় বা নিষ্ক্রিয় করা যায়, সেই প্রক্রিয়া নিয়ে কাজ করেছেন ৫৪ বছর বয়সী ডেইসেরথ, ৭১ বছর বয়সী হেগেমান ও ৭৩ বছর বয়সী নাগেল। তাদের গবেষণার সঙ্গে ‘লাইট-গেটেড আয়ন চ্যানেল’ এবং ‘অপটোজেনেটিকস’ প্রযুক্তির বিকাশ জড়িত।

নোবেল কমিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাদের গবেষণার প্রশংসা করে বলেছে, এই পদ্ধতি এখন বিশ্বের বিভিন্ন গবেষণাগারে মস্তিষ্কের রহস্য উন্মোচনে ব্যবহার করা হচ্ছে।

নোবেল অ্যাসেম্বলি জানিয়েছে, ডেইসেরথ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত। হেগেমান জার্মানির বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয় এবং নাগেল জার্মানির ভুর্জবুর্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন।

সোমবার (০৫ অক্টোবর) স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে শুরু হলো নোবেল পুরস্কার ঘোষণার সপ্তাহ।

এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। একজন, একাধিক বিজয়ী বা কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে পুরস্কারের এই অর্থমূল্য প্রযোজ্য।

গত বছর রোগপ্রতিরোধ ব্যবস্থা নিয়ে গবেষণার জন্য তিন বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছিলেন। চিকিৎসাবিজ্ঞানের পর মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার পর আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার ঘোষণা করা হবে।

সূত্র : সিএনএন ও ফ্রান্স২৪

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী নতুন দায়িত্বে এনসিপির আসিফ, সারজিস ও মিতু সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন ফের না মঞ্জুর একযোগে কাস্টমসের ৯৯ কর্মকর্তাকে বদলি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী নতুন দায়িত্বে এনসিপির আসিফ, সারজিস ও মিতু সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন ফের না মঞ্জুর একযোগে কাস্টমসের ৯৯ কর্মকর্তাকে বদলি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা