যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডগলাস শহরে একটি বাড়িতে গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে শহরটির পুলিশ বিভাগ।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যান কর্মকর্তারা। সেখানে গুলিবিদ্ধ পাঁচজনকে পাওয়া যায়। পরে তাদের সবাইকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে।
সূত্র: রয়টার্স