আন্দোলনে আতঙ্কিত বিজেপি, দিল্লিতে বিক্ষোভকারীদের ধরপাকড়

ভারতীয় সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সঞ্জয় কাপুর দাবি করেছেন রাজনৈতিক পরিস্থিতি নিজেদের পক্ষে নেই এমনটি বুঝতে পারায় ককরোচ জনতা পার্টির আন্দোলনে ক্ষমতাসীন বিজেপি আতঙ্কিত।

হার্ড নিউজের এডিটর সঞ্জয় সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, দিল্লিতে ককরোচ পার্টি কী করতে পারে এমন অজানা আতঙ্কে আতঙ্কিত বিজেপি।

তিনি বলেন, “বিষয়টি খুবই অবাক করার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার খুবই আতঙ্কিত যে বিক্ষোভকারীরা আসলে কী করতে পারে।”

“তারা ট্রেন বন্ধ করে দিয়েছে, বাস বন্ধ করে দিয়েছে, বিক্ষোভকারীরা বিক্ষোভস্থল যন্তরমন্তরে আসতে পারে এমন যে কোনো বাহন তারা বন্ধ করে দিয়েছে। সত্যিটা হলো বিজেপি ও কেন্দ্রীয় সরকার খুবই আতঙ্কিত যে এই আন্দোলন কোথায় গড়াবে।”

এ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আরও বলেছেন, যারা বিক্ষোভে আসছেন তাদের কেউই চায় না মোদির বিজেপি আর সরকার চালাক। তিনি বলেন, “মোদি সরকার এ মুহূর্তে তাদের গ্রহণযোগ্যতা হারানো শুরু করেছে।”

“বিজেপি ভীত যে রাজনৈতিক পরিস্থিতি তাদের অনুকূলে নেই এবং ক্ষমতায় ফিরে আসা তাদের জন্য অনেক কঠিন হবে।”- যোগ করেন তিনি।

ককরোচ জনতা পার্টি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়া ও বিক্ষোভের ডাক দিয়েছিল। তবে ভারত সরকার তাদের সেখানো জড়ো হতে দেয়নি।

যন্তরমন্তর ও আশপাশে এত বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে যে, যারাই আশপাশে গেছেন তাদের সবাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আটক এসব বিক্ষোভকারীকে আটকে রাখার জন্য বেশ কয়েকটি স্টেডিয়ামকে প্রস্তুত করা হয়।

এমন পরিস্থিতিকে ককরোচ পার্টি বিক্ষোভকারীদের প্রতি নির্দেশনা দিয়েছে, যেখানেই তাদের আটকে দেওয়া হবে সেই স্থানকেই যেন তারা যন্তরমন্তর পরিণত করে বিক্ষোভ চালিয়ে নেন।

সূত্র: আলজাজিরা

আপনার মতামত দিন

শিরোনাম
আন্দোলনে আতঙ্কিত বিজেপি, দিল্লিতে বিক্ষোভকারীদের ধরপাকড় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশাম যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি বাড়িতে গুলিতে নিহত ৫ ১৪৪ বোতল বাংলা মদসহ গুলশানে অটোরিকশা চালক গ্রেপ্তার ২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ দেশে ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে আটক দীর্ঘ ১৫ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখের সঙ্গে কারিনা যেসব অপরাধে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে আন্দোলনে আতঙ্কিত বিজেপি, দিল্লিতে বিক্ষোভকারীদের ধরপাকড় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশাম যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি বাড়িতে গুলিতে নিহত ৫ ১৪৪ বোতল বাংলা মদসহ গুলশানে অটোরিকশা চালক গ্রেপ্তার ২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ দেশে ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে আটক দীর্ঘ ১৫ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখের সঙ্গে কারিনা যেসব অপরাধে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে