টেকনাফ থেকে ৫ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কক্সবাজারের টেকনাফ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগর থেকে মাছ ধরতে যাওয়া পাঁচ রোহিঙ্গা জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে।

সোমবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী। রোববার (২৮ জুন) দুপুরের পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।

অপহৃত জেলেরা হলেন—মোহাম্মদ আইয়ুব (২৪), মোহাম্মদ আজিমুল্লাহ (৩০), সালাম নুর (৩১), আয়ুব আলী (৩৭) এবং ছৈয়দ হোসেন (২৫)। তারা সবাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।

ইউএনও বলেন, রোববার দুপুরের পর টেকনাফসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলেরা মিয়ানমার সীমান্তবর্তী জলসীমার ভেতরে চলে যান। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের ট্রলারসহ আটক করে নিয়ে যায়। আটক জেলেদের বিষয়ে বিজিবির মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হবে।

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে উপকূলীয় জেলেপল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, নাফ নদী ও বঙ্গোপসাগরের সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে যাওয়া জেলেদের লক্ষ্য করে সম্প্রতি আরাকান আর্মির অপহরণের ঘটনা বেড়েছে। এতে জীবিকার তাগিদে সাগরে যাওয়া জেলেদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বন্যায় ক্ষতিগ্রস্তদের ১ লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক প্রধানমন্ত্রীর সাথে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৬২ একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ জামায়াতের এমপি নজরুল ইসলাম দল থেকে বহিষ্কার আন্দোলনে কাঁপছে নয়াদিল্লি, চাপের মুখে মোদি সরকার দেশের ১৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের ১ লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক প্রধানমন্ত্রীর সাথে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৬২ একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ জামায়াতের এমপি নজরুল ইসলাম দল থেকে বহিষ্কার আন্দোলনে কাঁপছে নয়াদিল্লি, চাপের মুখে মোদি সরকার দেশের ১৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা