বন্যায় ক্ষতিগ্রস্তদের ১ লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে চীন। বুধবার ( ২২ জুলাই) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এই অর্থ হস্তান্তর করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে আয়োজিত অনুদান হস্তান্তর অনুষ্ঠানে চীনের রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে এক লাখ টাকার চেক হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর ফলে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কৃষি জমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষের প্রতি চীনের জনগণ আন্তরিকভাবে সমবেদনা অনুভব করছে।

তিনি বলেন, এই অনুদান বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি চীনের সরকার ও জনগণের গভীর উদ্বেগ ও আন্তরিক সদিচ্ছা বহন করে। যখনই বাংলাদেশের মানুষ কোনো কষ্টের সম্মুখীন হয়েছে, চীন সব সময় যত দ্রুত সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প