ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বাড়িয়েছে সৌদি

সৌদি আরব ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বাড়িয়েছে। দেশটি জানিয়েছে, চলতি বছরের শেষ পর্যন্ত ওয়ার্ক পারমিট নবায়ন করা যাবে। মঙ্গলবার (৩০ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্টসংখ্যক প্রবাসী শ্রমিক এ সুবিধা পাবেন। এর ফলে নিয়োগকর্তা ও শ্রমিকরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় পাবেন।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শ্রমিকের ওয়ার্ক পারমিটের মেয়াদ এক বছরের বেশি আগে শেষ হয়েছে, তারা এ সুবিধা পাবেন। এ ছাড়া, যারা কর্মক্ষেত্রে যোগদানের ছয় মাসের বেশি সময় পার হওয়ার পরও ওয়ার্ক পারমিট পাননি, তাদের ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমবিধি প্রতিপালন জোরদার করা, কর্মসংস্থান-সংক্রান্ত চুক্তির সব পক্ষের অধিকার রক্ষা করা এবং প্রতিষ্ঠান ও কর্মীদের নির্ধারিত সময়সীমার মধ্যে বৈধ হওয়ার সুযোগ দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্দেশনায় নিয়োগকর্তা ও কর্মীদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই ওয়ার্ক পারমিট নবায়ন বা ইস্যু করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, এই বিশেষ সময়সীমার মধ্যে নিয়ম লঙ্ঘনের বিষয়গুলো সংশোধন করতে ব্যর্থ হলে বা প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: গালফ নিউজ

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬