যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানি সেনাবাহিনীর কঠোর হুঁশিয়ারি

ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দফতর খাতাম আল-আম্বিয়া কঠোর সতর্কবার্তা দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনও ধরনের ‘ভুল হিসাব’ বা ‘অবিবেচক পদক্ষেপ’ থেকে বিরত থাকার হুমকি দিয়েছেন। তারা বলেছে, ইরানের বিরুদ্ধে কোনও ধরনের হুমকি বা আগ্রাসনের চেষ্টা হলে তার ‘কঠোর’ জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া সদর দফতর জানায়, শক্তিশালী ইরানের শত্রুদের- বিশেষ করে যুক্তরাষ্ট্র, ‘জায়নবাদী শাসন’ (ইসরায়েল) এবং তাদের আঞ্চলিক সহযোগীদের- যেকোনও ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিতীয়বার ভাবা উচিত।

বিবৃতিতে বলা হয়, “আমরা শক্তিশালী ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র, জায়নবাদী শাসন এবং তাদের আঞ্চলিক সহযোগীদের সতর্ক করে দিচ্ছি যে, তারা যেন কোনও ভুল হিসাব না করে। আমাদের প্রিয় দেশের বিরুদ্ধে যেকোনও হুমকি বা আগ্রাসনের আগে তাদের অবশ্যই দ্বিতীয়বার ভাবা উচিত।”

এতে আরও বলা হয়, “ইরানের স্বাধীনতা, জাতীয় নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমরা সর্বোচ্চ প্রস্তুত রয়েছি।”

এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো, যখন সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই দেশের মধ্যে চলমান শান্তি আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছে। সামরিক উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টাও নতুন করে চাপের মুখে পড়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই বক্তব্য মূলত সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপ ঠেকাতে প্রতিরোধমূলক বার্তা। একই সঙ্গে তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে তারা কোনও ধরনের ছাড় দিতে প্রস্তুত নয়।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের দীর্ঘদিনের উত্তেজনা এবং শান্তি আলোচনার অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই বিবৃতিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম যুক্তরাষ্ট্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩০ জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজির তবল মাছ ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার হাসিনার বক্তব্য গণমাধ্যম প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার আগামীকাল উদ্বোধন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম যুক্তরাষ্ট্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩০ জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজির তবল মাছ ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার হাসিনার বক্তব্য গণমাধ্যম প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার আগামীকাল উদ্বোধন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ