এনসিপির জুলাই পদযাত্রা

বন্যা পরিস্থিতির কারণে দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আগামীকাল রোববার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনায় এবং সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার তিনটি স্পটে দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে দলটির হাইকমান্ড থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে দলটির মিডিয়া সেলের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

উল্লেখ্য, আজ শনিবার বিকেল ৩টায় চাঁদপুর সদরে এবং সন্ধ্যা ৬টায় মতলব উত্তরের দুটি পদযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে উত্তরাঞ্চলের রাজশাহীর গোদাগাড়ীতে শনিবার বিকেল ৩টায় এবং চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে সন্ধ্যা ৬টায় জুলাই পদযাত্রা যথানিয়মে অনুষ্ঠিত হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট