হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু,আক্রান্ত ১২৭০

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৭০ জন ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৫৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৮৩ হাজার ৪৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১৩ জন, গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৮৫১ জন।

গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬২ হাজার ৪৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫৫ হাজার ৬১২ জন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ফের প্যারিসের মঞ্চে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট ২০১ ঢাকা মহানগর পুলিশের তিন ডিসিকে বদলি জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু,আক্রান্ত ১২৭০ নারায়ণগঞ্জের সাবেক এসপিসহ ২ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি ইয়েমেনে তীব্র লড়াই চলছে, দুদিনে নিহত ১৫০ জনের বেশি ব্রেস্টফিডিং কর্নার চেয়ে জকসুর আবেদন, আশ্বাসের পরও বাস্তবায়ন করেনি প্রশাসন ফায়ার সার্ভিসে নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ ফের প্যারিসের মঞ্চে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট ২০১ ঢাকা মহানগর পুলিশের তিন ডিসিকে বদলি জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু,আক্রান্ত ১২৭০ নারায়ণগঞ্জের সাবেক এসপিসহ ২ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি ইয়েমেনে তীব্র লড়াই চলছে, দুদিনে নিহত ১৫০ জনের বেশি ব্রেস্টফিডিং কর্নার চেয়ে জকসুর আবেদন, আশ্বাসের পরও বাস্তবায়ন করেনি প্রশাসন ফায়ার সার্ভিসে নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ