ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ২০৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮২ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৮ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ৩৭১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯২ জন, খুলনা বিভাগে ২৮৬ জন, ময়মনসিংহ বিভাগে ১০৮ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৭ রয়েছেন।
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ১৪৯ জন।
চলতি বছরে এ যাবত মোট ৬৩ হাজার ৮৭৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ৭৫৭ জন চিকিৎসাধীন আছেন।