যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন

স্বাস্থ্যঝুঁকি, পরিবেশগত উদ্বেগ কিংবা আকাশচুম্বী দামের কারণে অনেকে এখন মাংস খাওয়া কমিয়ে দিচ্ছেন। এদিকে বিশ্বজুড়ে প্রতি তিনজনে একজন ভুগছেন আয়রনের অভাবে। সারাক্ষণ ক্লান্তি, দুর্বলতা কিংবা অল্পতে হাঁপিয়ে ওঠা–এসবই শরীরে আয়রন কমে যাওয়ার লক্ষণ।

মাংস খাওয়া বাদ দিলেও উদ্ভিজ্জ খাবার থেকে আমরা আয়রন পেতে পারি। তবে এ ক্ষেত্রে ঠিক কতটুকু আয়রন পাওয়া যাবে, তা কেবল ‘কী খাচ্ছি’ তার ওপর নির্ভর করে না। এটা কীভাবে রান্না করে বা কার সঙ্গে মিশিয়ে খাচ্ছি তার ওপরও অনেকাংশে নির্ভর করে। মাংস ছাড়াই শরীরের আয়রন শোষণের ক্ষমতা বাড়িয়ে দেওয়ার এমনই ৫টি উপায় জেনে রাখতে পারেন

আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে থাকুক ভিটামিন সি
উদ্ভিজ্জ উৎস বা নন-হিম আয়রন আমাদের শরীর মাংসের তুলনায় বেশ ধীরে শোষণ করে। লন্ডনের কিংস কলেজের পুষ্টিবিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক ইয়েমিসি লাতুন্দে-দাদার মতে, উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণের ক্ষমতা বাড়াতে ভিটামিন সি দারুণ কার্যকর। তাই ডাল, ছোলা বা শাকসবজি খাওয়ার সময় খাবারের ওপর এক টুকরো লেবুর রস চিপে নিন। অথবা সকালের নাশতার সঙ্গে এক গ্লাস কমলার রস রাখুন।

কোনো শাক সেদ্ধ করুন, কোনোটি ভাপিয়ে খান
শৈশব থেকে আমরা জেনে এসেছি, পালংশাকে প্রচুর আয়রন থাকে। তথ্যটি সত্য। কিন্তু কাঁচা পালংশাক থেকে আমাদের শরীর খুব সামান্যই আয়রন শোষণ করতে পারে। কারণ পালংশাক, বিট পাতা বা সুইস চার্ডের মতো শাকগুলোতে অক্সালেট নামক এক ধরনের যৌগ থাকে, যা আয়রন আটকে রাখে। তবে এই শাকগুলো সেদ্ধ করে নিলে অক্সালেট বেরিয়ে যায় এবং শরীর সহজে আয়রন শোষণ করতে পারে। অন্যদিকে লেটুস কিংবা বাঁধাকপির মতো শাকে অক্সালেট কম থাকে। তাই এগুলো কাঁচা বা হালকা ভাপিয়ে খেলে ভিটামিন সি অটুট থাকে, যা আয়রন শোষণে সাহায্য করে।

ফার্মেন্টেড বা গাঁজানো খাবার বেছে নিন
খাবার প্রক্রিয়াজাতকরণের ফার্মেন্টেশন বা গাঁজন পদ্ধতি আয়রন শোষণে জাদুর মতো কাজ করে। শস্যদানা, বাদাম ও বীজে প্রাকৃতিকভাবে ফাইটিক অ্যাসিড থাকে, যা শরীর আয়রন গ্রহণে বাধা দেয়। কিন্তু খাবার ফার্মেন্টেড করা হলে এই ফাইটিক অ্যাসিড ভেঙে যায়। তাই সাধারণ পাউরুটির বদলে সাওয়ারডো ব্রেড বেছে নিতে পারেন, যা আয়রন শোষণে অনেক বেশি সহায়ক।

কেবল ফর্টিফায়েড খাবারে ভরসা নয়
বাজারে প্রচলিত অনেক ব্রেকফাস্ট সিরিয়াল বা পাউরুটিতে আলাদাভাবে আয়রন যোগ করা থাকে। যাকে ফর্টিফায়েড খাবার বলা হয়। কিন্তু ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার অধ্যাপক সুসান ফেয়ারওয়েদার-টেইটের মতে, খাবারের স্বাদ ও রং ঠিক রাখতে প্রস্তুতকারকেরা এমন ধরনের আয়রন ব্যবহার করেন, যা আমাদের শরীর ভালোভাবে শোষণ করতে পারে না। তাই প্যাকেটজাত খাবারের বদলে প্রাকৃতিক উৎস, যেমন ছোলা, ব্রকলি, টফু বা সূর্যমুখীর বীজের ওপর বেশি ভরসা রাখা বুদ্ধিমানের কাজ।

খাবারের সঙ্গে কী পান করছেন, সেদিকে খেয়াল রাখুন
খাবার খাওয়ার ঠিক পরপরই এক কাপ গরম চা বা কফিতে চুমুক দেওয়ার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু চা ও কফিতে থাকা ট্যানিন এবং পলিফেনল নামক উপাদানগুলো খাবার থেকে আয়রন শোষণ প্রক্রিয়াকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে। তাই খাবারের পুরো পুষ্টিগুণ পেতে খাবার খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর চা বা কফি পান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

একবারে প্রচুর আয়রনসমৃদ্ধ খাবার খেলেই শরীর সবটুকু গ্রহণ করতে পারে না। সারা দিনে অল্প অল্প করে সুষম খাবারের মাধ্যমে আয়রন গ্রহণ করা সবচেয়ে কার্যকর। আর কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র: হেলথ লাইন, বিবিসি

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন