সিদ্ধিরগঞ্জে আ’লীগের ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ জন এবং ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

‎‎শনিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৬ জুন বিকেলে মামলাটির এজাহারভুক্ত ১ থেকে ১৩ নম্বর আসামি ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। জনমনে আতঙ্ক সৃষ্টি, সরকার উৎখাত ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী-সমর্থকরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের মৌচাক ইউটার্নের চট্টগ্রামমুখী লেনে জড়ো হয়ে এই ঝটিকা মিছিলের আয়োজন করছিলেন।

নৈরাজ্যকারীদের মিছিলের পরিকল্পনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। তারা সেখান থেকে ১২ জনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।

‎‎মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মিছিলের প্রস্তুতিকালে যাদেরকে আটক করা হয়েছিল তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বন্যায় ক্ষতিগ্রস্তদের ১ লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক প্রধানমন্ত্রীর সাথে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৬২ একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ জামায়াতের এমপি নজরুল ইসলাম দল থেকে বহিষ্কার আন্দোলনে কাঁপছে নয়াদিল্লি, চাপের মুখে মোদি সরকার দেশের ১৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের ১ লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক প্রধানমন্ত্রীর সাথে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৬২ একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ জামায়াতের এমপি নজরুল ইসলাম দল থেকে বহিষ্কার আন্দোলনে কাঁপছে নয়াদিল্লি, চাপের মুখে মোদি সরকার দেশের ১৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা