বাহরাইনে ইরানের ড্রোন হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাতে ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনারা। তারা পরবর্তীতে জানায়, ইরান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোয় তারা এ সামরিক ব্যবস্থা নিয়েছে।

এরমধ্যে বাহরাইন জানিয়েছে, আজ সকালে ইরান তাদের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে। তবে এ ড্রোন সরাসরি আঘাত হেনেছে কি না সেটি নিশ্চিত নয়।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় ড্রোন হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছে, শনিবার সকালের এ হামলা বাহরাইনের ভৌগলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

ইরান নতুন হামলায় বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করেছে বলে জানিয়েছে বাহরাইন। তবে এগুলো কোন জায়গায় টার্গেট করা হয়েছে সেটি স্পষ্ট করেনি দেশটি।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে ইরানের ড্রোন হামলা সাধারণ নাগরিকের জীবনকে হুমকির মুখে ফেলেছিল। এরসঙ্গে এ অঞ্চলে উত্তেজনা প্রশমনে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটিকেও হুমকিতে ফেলা হয়েছে।

সূত্র: আলজাজিরা

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট