যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি উন্নয়নকাজের জন্য আজ রোববার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরার বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কালিগঞ্জ বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের আওতাধীন কালিগঞ্জ ফুলতলায় রাস্তার খুঁটি সরানোর কাজ করা হবে। ফলে এই সময়ে উপজেলার একটি অংশে বিদ্যুৎ থাকবে না। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

এলাকাগুলো হলো—উপজেলার পাউখালী, পিরোজপুর, ধূলবাড়িয়া, রায়পুর, খাজাবাড়ীয়া, উজায়মারি, নিত্যানন্দপুর, খড়িতলা, টুপাদিয়া, মহেশ্বরপুর, রতনপুর, গান্ডুসিয়া, গণেশপুর, উচ্ছেপাড়া, মুড়াগাছা, বাঁশঝাড়িয়া, গড়াইমহল, মুড়াগাছা গোয়ালপোতা ও পীরগাজন, ভদ্রখালি বাজার, ঠেকরা, সোনার বাংলা ক্লাব, গোবিন্দপুর, শ্রীকলা, জীবনগাছা, কালিকাপুর, কলিযুগা, কুশলিয়া (আংশিক), বাজার গ্রাম, রহিমপুর সাহেবের মোড় ও মহতপুর এলাকা।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশ চেষ্টা’, সেই যুবক রিমান্ডে হাম ও উপসর্গে চলতি বছরে ৯৯৭ শিশুর মৃত্যু দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা ১৬ সেপ্টেম্বর নিজের বিয়ে যা বললেন পূজা চেরী রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৪ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি যুদ্ধের খরচ মেটাতে পর্নোগ্রাফিকে বৈধতা দিচ্ছে ইউক্রেন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার নেপালে বন্যায় নিহত বেড়ে ১৩৫৫, নিখোঁজ ৪৯৯৬ প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশ চেষ্টা’, সেই যুবক রিমান্ডে হাম ও উপসর্গে চলতি বছরে ৯৯৭ শিশুর মৃত্যু দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা ১৬ সেপ্টেম্বর নিজের বিয়ে যা বললেন পূজা চেরী রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৪ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি যুদ্ধের খরচ মেটাতে পর্নোগ্রাফিকে বৈধতা দিচ্ছে ইউক্রেন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার নেপালে বন্যায় নিহত বেড়ে ১৩৫৫, নিখোঁজ ৪৯৯৬