দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস, হতে পারে বজ্রসহ বৃষ্টি

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ ৬টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (২৭ জুন) ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঝড়ো হাওয়ার পূর্বাভাসের কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৮ শিশুসহ নিহত ৩০ দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস যেসব ইবাদতে অন্তরের প্রশান্তি পাওয়া যায় শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা বাংলাদেশ জুট কর্পোরেশনের নতুন চেয়ারম্যান মামুন হাসান যেভাবে ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৮ শিশুসহ নিহত ৩০ দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস যেসব ইবাদতে অন্তরের প্রশান্তি পাওয়া যায় শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা বাংলাদেশ জুট কর্পোরেশনের নতুন চেয়ারম্যান মামুন হাসান যেভাবে ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ