কর্মী নিয়োগে মালয়েশিয়া সরকারের নতুন গাইডলাইন

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় দেশটির শ্রমবাজারে বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম জারি করেছে। যা নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।

এর আগে মালয়েশিয়া সরকার কর্মী নিয়োগের জন্য বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সি ও ৪০টির বেশি মেডিকেল সেন্টারের তালিকা অনুমোদন দিলে বায়রা ও বিভিন্ন রাজনৈতিক দল একে ‘নতুন সিন্ডিকেট’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানায়।

বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম অভিযোগ করেন, তালিকাভুক্তদের অধিকাংশই ‘ডামি এজেন্সি’ এবং এর পেছনে প্রভাবশালী চক্র সক্রিয়।

এই পরিস্থিতির পর প্রকৃত তথ্য জানতে চেয়ে মালয়েশিয়া সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিন্ডিকেটের অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, দুই দেশের সরকার স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে এবং দ্রুতই শ্রমবাজার চালুর আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

অবশ্য আগস্টের শেষ সপ্তাহে কর্মী পাঠানো শুরু হতে পারে বলে ইতিপূর্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের পক্ষ থেকে আভাস দেওয়া হলেও, ঠিক কবে নাগাদ শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হবে—সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো বার্তা পায়নি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

নিয়োগ প্রক্রিয়ায় যা বলেছে মালয়েশিয়া

মালয়েশিয়া কর্মী নিয়োগের বিষয়ে বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল ২০২১ সালে, যার মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে। যদিও মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানো নিয়ে নানা দুর্নীতি, অনিয়ম ও সিন্ডিকেটের তৎপরতা অভিযোগের জের ধরে ২০২৪ সালের জুনে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়।

ঢাকায় মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই সমঝোতা স্মারক কার্যকর থাকায় সেটি অনুসরণ করেই বাংলাদেশকে কর্মী পাঠাতে হবে।

‘‘তবে ডিসেম্বরের পর নতুন সমঝোতা স্মারক বা চুক্তির বিষয়ে পদক্ষেপ নেবে সরকার,’’।

জনশক্তি রফতানিকারকরা বলছেন, আগে যারা সিন্ডিকেট করেছে এবং যাদের দুর্নীতির কারণে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হয়েছে তারাসহ একটি প্রভাবশালী গোষ্ঠী শুরু থেকেই মালয়েশিয়া শ্রমবাজার নিয়ন্ত্রণ করতে চাইছে।

বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম বলছেন, ‘‘যাদের তালিকাভুক্ত করা হয়েছে তাদের আমরা নিজেরাই তো চিনি না। মালয়েশিয়া সরকার তাদের কিভাবে চিনল। আসলে আগের সিন্ডিকেটের একটি অংশের সাথে নতুন কিছু প্রভাবশালীরা এগুলোর পেছনে আছে এবং এক্ষেত্রে বড় দুর্নীতিও কাজ করেছে’’।

যদিও সিন্ডিকেট বা এ ধরনের কোনো কিছুর তৎপরতার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এজেন্সি ও মেডিকেল সেন্টার নিয়ে নানা প্রশ্নের মধ্যেই রোববার মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় বিদেশী কর্মী নিয়োগের প্রক্রিয়া ও নিয়মকানুন নির্দেশনা জারি করাকে দ্রুতই ‘শ্রমবাজার খোলার’ ইঙ্গিত বলে মনে করছে বাংলাদেশ সরকার।

ওই নির্দেশনা জারি করে যে বিবৃতি দেয়া হয়েছে তাতে বলা হয়েছে, বিদেশী কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া স্বচ্ছ, সুশৃঙ্খল ও নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পন্ন করতে হবে।

মালয়েশিয়া সরকারে এই নির্দেশনা অনুযায়ী, একজন বিদেশী কর্মী নিয়োগ কিংবা মালয়েশিয়ায় গিয়ে কাজে যোগদান পর্যন্ত আটটি ধাপ অতিক্রম করতে হবে।

এর প্রথম ধাপে নিয়োগকারী প্রতিষ্ঠানকে বা নিয়োগকর্তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কর্মী চেয়ে আবেদন করতে হবে বা অনুমোদন নিতে হবে। একই সঙ্গে নির্দিষ্ট প্লাটফর্মে সংশ্লিষ্ট শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

এরপরের ধাপে আগ্রহী নিয়োগকারী প্রতিষ্ঠানকে মানবসম্পদ মন্ত্রণালয়ের ওয়ান-স্টপ সেন্টারে বিদেশী কর্মীর কোটা চেয়ে আবেদন করতে হবে।

অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকার নেয়া হবে এবং কোটা অনুমোদনের সিদ্ধান্ত জানানো হবে।

তৃতীয় ধাপে লেভি বা নিয়োগসংক্রান্ত সরকারি ফি পরিশোধ করতে হবে, যা মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এবং মাইআইএমএমএস ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করতে হবে।

এরপর নিয়োগদাতা শর্তসাপেক্ষ অনুমোদনপত্র সংগ্রহ করবেন। এ প্রক্রিয়াটিও মানবসম্পদ মন্ত্রণালয়-এর ওয়ান-স্টপ সেন্টার এবং সরকার নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে।

এটি হয়ে যাওয়ার পর বিদেশী কর্মীর নিজ দেশের মালয়েশিয়ান দূতাবাস বা সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনের মাধ্যমে নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

এগুলো সম্পন্ন হওয়ার পর ষষ্ঠ ধাপে কর্মী উৎস দেশ থেকে নিয়োগ ও মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং এটি করতে হবে রিক্রুটমেন্ট এজেন্সি (আরএ) বা নিয়োগকারী সংস্থার মাধ্যমে।

সপ্তম ধাপে বিদেশী কর্মীর জন্য ভিসা উইথ রেফারেন্স (ভিডিআর) সংগ্রহ করতে হবে এবং শেষ বা অষ্টম ধাপে বিদেশী কর্মীর মালয়েশিয়ায় প্রবেশ সম্পন্ন হবে। এই ধাপ শেষ হওয়ার মধ্য দিয়ে নিয়োগের নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হবে।

ওই নির্দেশনায় মালয়েশিয়া সরকার বিদেশী কর্মী নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সি-এর তালিকা জানতে নিয়োগদাতাদের মালয়েশিয়া সরকারের বিদেশী কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত প্লাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বা এফডব্লিউসিএমএস পোর্টাল ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার ক্ষমতায় আসার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল শ্রমবাজার খুলে দেয়ার প্রসঙ্গ।

সূত্র: বিবিসি বাংলা

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পাহাড়ি ঢল-ভূমিধসে নেপালে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা কর্মী নিয়োগে মালয়েশিয়া সরকারের নতুন গাইডলাইন পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আভাস দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ফের ব‌রিশা‌ল থেকে সব রু‌টে বাস চলাচল বন্ধ সাগরে ট্রলারডুবি, পাথরঘাটায় নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭ পাহাড়ি ঢল-ভূমিধসে নেপালে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা কর্মী নিয়োগে মালয়েশিয়া সরকারের নতুন গাইডলাইন পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আভাস দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ফের ব‌রিশা‌ল থেকে সব রু‌টে বাস চলাচল বন্ধ সাগরে ট্রলারডুবি, পাথরঘাটায় নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭