নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বন্যায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

বুধবার (২৬ আগস্ট) এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান।

শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, নেপালে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। আমাদের চিন্তা ও প্রার্থনা প্রিয়জন হারানো সেসব পরিবার ও মানুষের সাথে রয়েছে, যাদের এই অপূরণীয় ক্ষতি বহন করতে হচ্ছে।

তিনি আরও বলেন, প্রকৃতির এই কঠিন বিপর্যয়ে নেপালের পাশে রয়েছে বাংলাদেশ। দুর্যোগের এই সংকটময় মুহূর্তে নেপালকে যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬