বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ৩টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। জাতীয় ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন নানা বিষয়ে আলোচনার সম্ভাবনায় এবারের অধিবেশনটি বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিরোধী দলের কাছ থেকে সদস্যদের তালিকা পাওয়া মাত্রই কমিটিগুলো চূড়ান্ত করা হবে। তিনি আরও উল্লেখ করেন, অধিবেশনটি সাধারণত ৫, ৭ বা ১০ দিনের মতো সংক্ষিপ্ত হতে পারে, তবে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে এর স্থায়িত্ব বাড়ানো হবে।

এদিকে অধিবেশন ঘিরে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংসদ এলাকা এবং এর চারপাশে সভা-সমাবেশ, মিছিল ও সব ধরনের বিক্ষোভ মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, অধিবেশন চলাকালে সবাইকে কঠোরভাবে নিরাপত্তাবিধি মেনে চলতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি বা আইন অমান্যের ঘটনা ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬