‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার

সন্ত্রাসী ‘পিচ্চি হান্নানের’ অন্যতম ঘনিষ্ঠ সহযোগী মো. মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে কিলার মাসুদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ২০০৭ সালের একটি অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত এবং দীর্ঘ ১৯ বছর ধরে পলাতক আসামি ছিলেন কিলার মাসুদ।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী।

র‍্যাব জানায়, কিলার মাসুদ চিহ্নিত সন্ত্রাসী ‘পিচ্চি হান্নানের’ অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানার পাঠানতুলী নাজমা ম্যানশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৩ ও র‍্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, মাসুদুল করিমের বিরুদ্ধে চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় ২০০৭ সালে অস্ত্র আইনে মামলা হয়। মামলার ১৯(এফ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, সাজা ঘোষণার পর থেকেই মাসুদুল করিম দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। এ সময় তিনি নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে পলাতক জীবনযাপন করতেন।

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার এ অভিযোগের ভিত্তিতে র‍্যাব-৩ ওই ব্যক্তির অবস্থান শনাক্ত করে। পরে র‍্যাব-৭ এর সহায়তায় চট্টগ্রামের ডাবলমুরিং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬