গুমকাণ্ডে জড়িতরা ক্ষমতাশালী হলেও বিচার হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, গুমের সঙ্গে জড়িতরা যতই ক্ষমতাশালী হোক তাদের বিচারের আওতায় আনা। পাশাপাশি গত ৬ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন তিনি।

রবিবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে গুমের শিকার হওয়া মানুষের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, গুম সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িতরা যতই শক্তিশালী হোক, তাদের আইনের আওতায় আনবোই, বিচারের মুখোমুখি করবোই। বিচার প্রক্রিয়া ধীর হলেও অনেক দূর এগিয়েছে। ন্যায়বিচারের স্বার্থেই এমনটা হচ্ছে।

তিনি বলেন, ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা দিচ্ছে সরকার। আমরা চাই না আর কেউ গুমের শিকার হোক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এছাড়া, প্রতিক্রিয়া ব্যক্ত করেন গুম থেকে ফিরে আসা ব্যক্তি ও নিখোঁজদের পরিবারের সদস্যরা।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
চুলের যত্নে অ্যালোভেরার জুড়ি নেই মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল চুলের যত্নে অ্যালোভেরার জুড়ি নেই মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল