দেশের চার সমুদ্রবন্দরে ৩ সতর্ক সংকেত

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

সোমবার (৩১ আগস্ট) দেশের সমুদ্রবন্দরসমূহের জন্য জারি করা বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।’

সেই সঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এছাড়া, অপর একটি বিশেষ আবহাওয়া বুলেটিনে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পানিতে ডুবে দুর্গাপুরে শিশুর মৃত্যু মন্ত্রিসভায় নবম পে-স্কেল প্রস্তাব অনুমোদন হাজতখানায় ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, এসআই ও কনস্টেবল প্রত্যাহার সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬৩ দুর্গাপুরে নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপন টাকা ফেরত পাবেন পাঁচ ব্যাংকের আমানতকারীরা দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মার্কিন হামলার জবাবে জর্ডান ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা পানিতে ডুবে দুর্গাপুরে শিশুর মৃত্যু মন্ত্রিসভায় নবম পে-স্কেল প্রস্তাব অনুমোদন হাজতখানায় ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, এসআই ও কনস্টেবল প্রত্যাহার সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬৩ দুর্গাপুরে নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপন টাকা ফেরত পাবেন পাঁচ ব্যাংকের আমানতকারীরা দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মার্কিন হামলার জবাবে জর্ডান ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা