প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন জাতীয়তাবাদী দল বিএনপি।

এর মধ্যে ১ সেপ্টেম্বর সকাল ৯টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়া ৫ সেপ্টেম্বর আলোচনা সভায় বক্তব্য রাখবেন শীর্ষ নেতারা।

বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির যৌথসভার শুরুতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি জানান, সেপ্টেম্বরের উপযুক্ত সময়ে আরও দুটি কর্মসূচি পালন করা হবে। এর একটি উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ করবেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও বৃক্ষরোপনে নেতৃত্ব দেবেন আরেক যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি জানান, এর বাইরেও বেশ কিছু কর্মসূচি থাকবে। এগুলোর খসড়া দলীয় চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে ঠিক করা হবে।

যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহবায়ক, সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ইরানি হামলার ভয়াবহতায় মার্কিন ঘাঁটিগুলো ধ্বংসস্তূপ বাবাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে-ভাতিজার মৃত্যুদণ্ড ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট ১০৩৬ সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ বরিশালে বাসা থেকে মুহুরির রক্তাক্ত লাশ উদ্ধার, স্ত্রী পলাতক বৃহস্পতিবার চূড়ান্ত হবে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় চার হাজার টন ডিজেল ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু আগামীকাল প্রকাশ হবে একাদশে ভর্তি আবেদনের ফল ইরানি হামলার ভয়াবহতায় মার্কিন ঘাঁটিগুলো ধ্বংসস্তূপ বাবাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে-ভাতিজার মৃত্যুদণ্ড ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট ১০৩৬ সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ বরিশালে বাসা থেকে মুহুরির রক্তাক্ত লাশ উদ্ধার, স্ত্রী পলাতক বৃহস্পতিবার চূড়ান্ত হবে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় চার হাজার টন ডিজেল ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু আগামীকাল প্রকাশ হবে একাদশে ভর্তি আবেদনের ফল