টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

কোনো ধরনের চ্যালেঞ্জের মুখে না পড়েই বাংলাদেশের দেওয়া ১১০ রানের সহজ লক্ষ্য অর্জন করলো অস্ট্রেলিয়া। ১১ ওভার ৩ বলেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।

চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১০৯ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে খুব বেশি ঝুঁকি না নিয়েই দ্রুত রান তুলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা।

অস্ট্রেলিয়ার ইনিংসের ১১তম ওভারের তৃতীয় বলে রিশাদ হোসেনের শিকার হন কুপার কনোলি। তবে সেটিই ছিল বাংলাদেশের শেষ সাফল্য। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসে টিম ডেভিড ম্যাচ শেষ করতে সময় নেননি একেবারেই।

ওভারের চতুর্থ ও ষষ্ঠ বলে দুটি বিশাল ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন ডেভিড।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬