বিশ্বকাপে প্রথমবার নকআউটে উঠে দক্ষিণ আফ্রিকার ইতিহাস

প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে হুগো ব্রুসের দল দক্ষিণ আফ্রিকা। ২০২৬ ফিফা বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা।

গুয়াদালুপে অনুষ্ঠিত গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে একমাত্র গোলটি আসে ৬৩তম মিনিটে। দুর্দান্ত বাম পায়ের শটে জালের দেখা পান থাপেলো মাসেকো, আর সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

ম্যাচের শুরুতে কিছুটা চাপ সৃষ্টি করলেও পুরো সময়জুড়ে আক্রমণে ধারহীন ছিল দক্ষিণ কোরিয়া। বলের দখলে ৬৮.৪ শতাংশ সময় এগিয়ে থেকেও কার্যকর সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় মিউং-বো হংয়ের শিষ্যরা।

এই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে রানার্সআপ হিসেবে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে কানাডা।

অন্যদিকে একই গ্রুপের আরেক ম্যাচে চেকিয়াকে ৩-০ গোলে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মেক্সিকো।

দক্ষিণ কোরিয়ার জন্য এখনও নকআউটে ওঠার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর একটি হিসেবে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে তাদের। তবে এখন তাদের ভাগ্য নির্ভর করছে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়াতে নির্দেশ পলাতক শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না: রিজভী মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইলের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ১৩৩৬