বিশ্বমঞ্চ থেকে স্কটল্যান্ডের বিদায়, কোচের পদত্যাগ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এল’-এর ম্যাচে ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়ার ২-১ গোলের জয়ের সঙ্গে সঙ্গেই স্কটল্যান্ডের বিদায় নিশ্চিত হয়ে গেছে। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরেও গ্রুপ পর্বের গেরোছুটাতে পারল না স্কটল্যান্ড। এই ফলাফলের পর টুর্নামেন্টের ১২টি গ্রুপের মধ্যে অন্যতম সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে শেষ ৩২-এ যাওয়ার গাণিতিক সম্ভাবনাও শেষ হয়ে গেছে স্কটিশদের।

দলের এমন হতাশাজনক বিদায়ের পরপরই প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্টিভ ক্লার্ক। এর মাধ্যমে স্কটিশ ফুটবল দলের সঙ্গে তার দীর্ঘ সাত বছরের গৌরবময় অধ্যায়ের অবসান ঘটল।

ইতিহাসে এ নিয়ে মোট নয়টি বিশ্বকাপ এবং চারটি ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নিলেও কখনোই প্রথম পর্বের গণ্ডি পার হতে পারেনি স্কটল্যান্ড। এবার গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল হাইতিকে ১-০ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল তারা। জন ম্যাকগিনের সেই একমাত্র গোলটিই শেষ পর্যন্ত টুর্নামেন্টে স্কটিশদের একমাত্র প্রাপ্তি হয়ে থাকে।

কারণ, পরের ম্যাচেই মরক্কোর কাছে ১-০ গোলে হেরে ব্যাকফুটে চলে যায় তারা। এরপর গত বুধবার মিয়ামিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়ে প্রথমার্ধের চরম রক্ষণাত্মক ভুলের মাশুল গুণতে হয় তাদের। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল এবং দ্বিতীয়ার্ধে ম্যাথিউস কুনহার গোলে ৩-০ ব্যবধানে ম্যাচটি হেরে বসে স্কটল্যান্ড।

ব্রাজিলের কাছে এই বড় হারের পর ৩ পয়েন্ট এবং মাইনাস ৩ গোল ডিফারেন্স বা গোল ব্যবধান নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর নির্ভর করতে হচ্ছিল স্কটল্যান্ডকে।

জার্মানির বিপক্ষে ইকুয়েডরের নাটকীয় জয়সহ অন্যান্য ম্যাচের সমীকরণ স্কটিশদের টিকে থাকার সম্ভাবনা মাত্র ৫.২৬ শতাংশে নামিয়ে এনেছিল। অবশেষে ক্রোয়েশিয়ার জয়ে সব সমীকরণ চুকেবুকে যাওয়ায় ঘরের পথ ধরতে হচ্ছে হাজার হাজার সমর্থক নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়া স্কটল্যান্ডকে।

ডেনমার্ককে হারিয়ে মূল পর্বের টিকিট কেটে যে রূপকথার জন্ম দিয়েছিল ক্লার্কের শিষ্যরা, রক্ষণভাগের দুর্বলতা আর আক্রমণভাগের ব্যর্থতায় তা শেষ পর্যন্ত একরাশ হতাশায় রূপ নিল।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাকে ধর্ষণের পর হত্যা, নদীতে ফেলা হয় কোলের শিশু গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ, শেষ হবে ১৫ এপ্রিল রায় দেয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত চট্টগ্রাম মেট্রোপলিটনের ৫ থানায় ওসি পদে রদবদল যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন বন্ধ হয়ে মারা গেছে সাড়ে ১৫ কোটি টাকার মাছ বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাকে ধর্ষণের পর হত্যা, নদীতে ফেলা হয় কোলের শিশু গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ, শেষ হবে ১৫ এপ্রিল রায় দেয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত চট্টগ্রাম মেট্রোপলিটনের ৫ থানায় ওসি পদে রদবদল যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন বন্ধ হয়ে মারা গেছে সাড়ে ১৫ কোটি টাকার মাছ