মাঠে নেমেই ফ্রি কিকে মেসির গোল

গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুর একাদশে ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে মাঠে নামার ২০ মিনিটের মধ্যেই দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার লিড ৩-১ করেন তিনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডালাস স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার দখলে। ১৯ মিনিটে জিওভানি লো সেলসোর গোলে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল। ৩১ মিনিটে ভিএআর পর্যালোচনার পর পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাওতারো মার্টিনেজ।

বিরতির পর ৫৫ মিনিটে মুসা আল তামারির গোলে ব্যবধান কমায় জর্ডান। এরপর ৬০ মিনিটে লাওতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। ৮০ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক ফ্রি কিকে গোল করে আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত বল দখল, পাসিং ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল আর্জেন্টিনার। তখন পর্যন্ত দলটি ১০টি শটের ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে জর্ডান ৫টি শটের মাত্র একটি লক্ষ্যে রাখতে পেরেছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট