মেসি জাদুতে পরাস্ত জর্ডান

শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ জে এর ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচে গোল করেন জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ, লিওনেল মেসি।

শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। ম্যাচের ১৯ মিনিটে জিওভানি লো সেলসোর গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। ৩০ মিনিটে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি পায় দলটি। এক মিনিট পর স্পট কিক থেকে ব্যবধান ২-০ করেন লাউতারো মার্টিনেজ।

বিরতির পর দুই পরিবর্তন এনে ম্যাচে ফেরার চেষ্টা করে জর্ডান। ৫৫ মিনিটে এহসান হাদ্দাদের পাস থেকে বদলি খেলোয়াড় মুসা আল তামারি গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন।

৬০ মিনিটে লাউতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। মাঠে নেমেই আক্রমণে নতুন গতি আনেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের ৮০ মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি কিকে নিজের চেনা নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে দলের তৃতীয় গোল করেন তিনি। সেই গোলেই জয়ের শেষ সিলমোহর পড়ে।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ছয়ে উন্নীত করেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে নতুন একটি অনন্য রেকর্ডও গড়েন আর্জেন্টাইন অধিনায়ক।

গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্টে টেবিলের শীর্ষে থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নকআউট পর্বে স্কালোনির দলের প্রতিপক্ষ কেপ ভার্দে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
নিহত বেড়ে ১৪৩০ জন, এখনও নিখোঁজ ৫১ হাজারোধিক ইরানে দ্বিতীয় দফায় রাতভর মার্কিন হামলা দুই বছরে বন্ধ হয়েছে দেশের ৪৫৭ শিল্প প্রতিষ্ঠান ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া আবারও বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি উজবেকিস্তানকে হারিয়ে নকআউটে কঙ্গো শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নেমেই ফ্রি কিকে মেসির গোল রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে বিশ্বমঞ্চ থেকে স্কটল্যান্ডের বিদায়, কোচের পদত্যাগ নিহত বেড়ে ১৪৩০ জন, এখনও নিখোঁজ ৫১ হাজারোধিক ইরানে দ্বিতীয় দফায় রাতভর মার্কিন হামলা দুই বছরে বন্ধ হয়েছে দেশের ৪৫৭ শিল্প প্রতিষ্ঠান ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া আবারও বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি উজবেকিস্তানকে হারিয়ে নকআউটে কঙ্গো শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নেমেই ফ্রি কিকে মেসির গোল রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে বিশ্বমঞ্চ থেকে স্কটল্যান্ডের বিদায়, কোচের পদত্যাগ