উজবেকিস্তানকে হারিয়ে নকআউটে কঙ্গো

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ‘কে’ গ্রুপের এই রোমাঞ্চকর জয়ে টুর্নামেন্টের অন্যতম সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে শেষ ৩২ তথা নকআউট পর্বের টিকিট নিশ্চিত করল ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)।

প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের দুর্দান্ত প্রত্যাবর্তনে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে আফ্রিকান দলটি। অন্যদিকে, হেরে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় ঘণ্টা বাজল ফ্যাবিও ক্যানাভারোর শিষ্যদের তথা এশিয়ার উজবেকিস্তানের।

আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই বাঁচা-মরার লড়াইয়ের শুরুতেই ধাক্কা খায় ডিআর কঙ্গো। ম্যাচের মাত্র ১০ মিনিটে আকমাল মোজগোভয়ের বাড়ানো পাস থেকে দারুণ এক বাঁ-পায়ের শটে উজবেকিস্তানকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তারকা স্ট্রাইকার এলডর শমুরোদভ।

ম্যাচের ১৯ মিনিটে কঙ্গো একবার উজবেকের জালে বল পাঠালেও ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) তা বাতিল করে দিলে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফাবিও ক্যানাভারোর দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে অল-আউট ফুটবলের পশরা সাজান সেবাস্টিয়ান দেসাব্রের শিষ্যরা। ম্যাচের ৫১ মিনিটে অভিজ্ঞ সেড্রিক বাকাম্বুর পরিবর্তে মাঠে নামেন ফিস্টন মায়েলে, যা কঙ্গোর আক্রমণের গতি পুরোপুরি বদলে দেয়। ম্যাচের ৬৮ মিনিটে ডিআর কঙ্গো একটি পেনাল্টি পেলে তা থেকে নিখুঁত শটে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান স্ট্রাইকার ইয়োয়ান উইসা।

সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় আফ্রিকান দলটি। ম্যাচের ৭৮ মিনিটে বদলি খেলোয়াড় ফিস্টন মায়েলে ডি বক্সের ভেতর থেকে নিখুঁত ডান পায়ের শটে লক্ষ্যভেদ করে কঙ্গোকে ২-১ ব্যবধানে এগিয়ে নিয়ে উল্লাসে মাতান। ম্যাচের শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া উজবেকরা একের পর এক পরিবর্তন আনলেও ম্যাচের অতিরিক্ত সময়ের ৯১ মিনিটে মেশাক এলিয়ার অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করে কঙ্গোর ৩-১ ব্যবধানের সহজ জয় নিশ্চিত করেন উইসা।

এই ঐতিহাসিক জয়ের ফলে নকআউট পর্বের শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে ডিআর কঙ্গো।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
কেজিএফ ২-এর রেকর্ড ভাঙার পথে যশের ‘টক্সিক’ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন জহির উদ্দিন স্বপন দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ ডাক, যা বললেন চিকিৎসক জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা টানা দুই দিন আদমজী ইপিজেডে শ্রমিক অসুস্থ, আতঙ্কে কারখানায় ছুটি বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধায় একই পরিবারের চারজনকে হত্যা কেজিএফ ২-এর রেকর্ড ভাঙার পথে যশের ‘টক্সিক’ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন জহির উদ্দিন স্বপন দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ ডাক, যা বললেন চিকিৎসক জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা টানা দুই দিন আদমজী ইপিজেডে শ্রমিক অসুস্থ, আতঙ্কে কারখানায় ছুটি বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধায় একই পরিবারের চারজনকে হত্যা