জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। বাংলাদেশের টি-টুয়েন্টির নিয়মিত অধিনায়ক লিটন দাসকে বিশ্রাম দিয়ে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে।

দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি ও সৌম্য সরকার। লিটন দাসের পাশাপাশি পেসার তাসকিন আহমেদকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বি।

তিন ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। আগামী ১৫ জুলাই প্রথম টি-টুয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। ১৭ জুলাই দ্বিতীয় এবং ১৯ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।

বাংলাদেশের টি-টুয়েন্টি দল

তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মো. সাইফ উদ্দিন ও আবদুল গাফফার সাকলাইন।

Share this news as a Photo Card

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ঐতিহাসিক কারবালায় নেওয়া হবে খামেনির মরদেহ জুন মাসে নির্যাতনের শিকার ৩৩৩ জন নারী-কন্যাশিশু দেশের ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণা ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে নেই বাধা ভয়াবহ বন্যায় আইভরি কোস্টে নিহত অন্তত ৫৯ সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু আরব সাগরে আছড়ে পড়ল মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ ১ সেদ্ধ ডিম সকালে খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারি ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান ও পাকিস্তান ঐতিহাসিক কারবালায় নেওয়া হবে খামেনির মরদেহ জুন মাসে নির্যাতনের শিকার ৩৩৩ জন নারী-কন্যাশিশু দেশের ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণা ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে নেই বাধা ভয়াবহ বন্যায় আইভরি কোস্টে নিহত অন্তত ৫৯ সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু আরব সাগরে আছড়ে পড়ল মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ ১ সেদ্ধ ডিম সকালে খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারি ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান ও পাকিস্তান
02 July 2026

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণা

www.deshbangla24.com