ফিলিস্তিনি গোলরক্ষক ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত

ফিলিস্তিনের জাতীয় দলের গোলরক্ষক সালিম আল-আশকাল। পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় সন্তানের অপেক্ষায় ছিলেন এই দম্পতি। তবে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এই ফুটবলার।

দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তার মৃত্যুতে ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোকবার্তায় সালিমের ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি সংঘাতের কারণে অকালে থমকে যাওয়া তার ব্যক্তিগত জীবনের কথাও তুলে ধরা হয়েছে।

ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ তীব্র হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন। আল-আশকার তাদেরই একজন।

চিলির ফুটবল ক্লাব ‘দেপোর্তিভো প্যালেস্তিনো’ এক বিবৃতিতে জানিয়েছে, ৩২ বছর বয়সী ফিলিস্তিনি গোলরক্ষক সেলিম আল-আশকারের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে আমরা গভীরভাবে ব্যথিত। আমরা ন্যায়বিচার ও শাস্তির দাবি করছি।

সূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সাগর-নদীতে আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকার মারা গেছেন জলপরি দেখতে পুকুরপাড়ে ভিড়, জাল ফেলে মিলেছে সিলভার কার্প মাছ বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-এলাকা বন্ধ হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সাগর-নদীতে আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকার মারা গেছেন জলপরি দেখতে পুকুরপাড়ে ভিড়, জাল ফেলে মিলেছে সিলভার কার্প মাছ বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-এলাকা বন্ধ হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা