ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের ১৪ কর্মকর্তাকে বদলি

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের ১৪ কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি ও সংযুক্ত হওয়া কর্মকর্তাদের আগামী ১৭ মে পূর্বাহ্নের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান কার্যালয়ের হিসাব শাখার উপপরিচালক বিপুল কুমার গোস্বামীকে চট্টগ্রাম চাঁদগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলি করা হয়েছে। গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সংযুক্ত উপপরিচালক মো. নুরুল হুদাকে ঢাকা প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে তিনি হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দায়িত্ব পালন করবেন।

এছাড়া ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক আবু নাঈম মাসুমকে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে, রংপুর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক মো. আফজাল হোসেনকে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম চাঁদগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শরিফুল ইসলামকে প্রধান কার্যালয়ের হিসাব শাখায় সংযুক্ত করা হয়েছে। উত্তরা পার্সোনালাইজেশন কমপ্লেক্সে সংযুক্ত উপপরিচালক মুরাদ চৌধুরীকে মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদকে কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে উত্তরা বেসিক ক্লিয়ারেন্স শাখার পার্সোনালাইজেশন কমপ্লেক্সে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া, নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে সংযুক্ত (উত্তরা পার্সোনালাইজেশন কমপ্লেক্স) উপপরিচালক মো. জামাল হোসেনকে রংপুর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে বদলি করা হয়েছে।

রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. আবজাউল আলমকে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে এবং ঢাকা প্রধান কার্যালয়ের প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিনকে রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলি করা হয়েছে।

টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জেবুন্নাহার পারভীনকে মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে উত্তরা বেসিক ক্লিয়ারেন্স শাখায় সংযুক্ত করা হয়েছে।

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সচিব কুমার আইনকে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসেই রেখে বান্দরবান আঞ্চলিক পাসপোর্ট অফিসে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামকে ঢাকা প্রধান কার্যালয়ের প্রশাসন শাখায় এবং মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. মাসুম বিল্লাহকে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলি করা হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
ব্রেকিং:
জমজ শিশু হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন হরতালে অচল নওয়াপাড়া নৌবন্দর সকল শিক্ষা প্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের ১৪ কর্মকর্তাকে বদলি হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা ‘বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না’ বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই জমজ শিশু হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন হরতালে অচল নওয়াপাড়া নৌবন্দর সকল শিক্ষা প্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের ১৪ কর্মকর্তাকে বদলি হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা ‘বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না’ বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই