ফের আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

ফের আলোচনায় পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তবে এবার কোনো নতুন ড্রামা বা পাবলিক অ্যাপিয়ারেন্স নয় বরং নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক রহস্যময় পরিবর্তনের মাধ্যমে ভক্তদের মাঝে আলোচনায় এসেছেন তিনি।

সম্প্রতি হানিয়া তার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের প্রায় সব পোস্ট মুছে ফেলেছেন। বর্তমানে তার প্রোফাইলে মাত্র ১১টি পোস্ট দৃশ্যমান রয়েছে। শুধু তাই নয়, নিজের গ্ল্যামারাস প্রোফাইল পিকচার বদলে সেখানে যুক্ত করেছেন একটি সাধারণ আনফিল্টার্ড এনআইডি সদৃশ ছবি।

যা মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এই পরিবর্তনটি এমন এক সময়ে এলো যখন প্রথম পাকিস্তানি সেলিব্রেটি হিসেবে ইনস্টাগ্রামে ২০ মিলিয়ন অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন হানিয়া।

তার এই রহস্যময় আচরণের পেছনে ভক্তরা খুঁজছেন ভিন্ন ভিন্ন অর্থ। কেউ বলছেন এটি কোনো নতুন প্রজেক্টের প্রচারণা বা ‘সফট লঞ্চ’, আবার কেউ মনে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচকতা থেকে দূরে থাকতেই তার এই সিদ্ধান্ত।

এর আগেও হানিয়া আমির সোশ্যাল মিডিয়া ট্রল এবং নারীদের প্রতি ক্রমাগত বিচারবুদ্ধিহীন মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন। মানসিক প্রশান্তির জন্য এর আগেও তিনি একাধিকবার বিরতি নিয়েছিলেন।

পেশাগত জীবনে হানিয়া আমিরকে সর্বশেষ দেখা গেছে বিশ্বজুড়ে জনপ্রিয় হওয়া ড্রামা ‘মেরি জিন্দেগি হ্যায় তু’-তে, যেখানে তার বিপরীতে ছিলেন বিলাল আব্বাস খান। বর্তমানে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার পরবর্তী কাজের জন্য।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
ব্রেকিং:
জমজ শিশু হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন হরতালে অচল নওয়াপাড়া নৌবন্দর সকল শিক্ষা প্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের ১৪ কর্মকর্তাকে বদলি হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা ‘বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না’ বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই জমজ শিশু হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন হরতালে অচল নওয়াপাড়া নৌবন্দর সকল শিক্ষা প্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের ১৪ কর্মকর্তাকে বদলি হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা ‘বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না’ বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই