হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও আট জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩ হাজার ৮৩২ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৬ জন, গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা সাত হাজার ১৫০ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৪৮৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫৩ হাজার ৫৬ জন।

১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৫৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩ হাজার ৮৩২ জন।

১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৬৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত নিশ্চিত হামে ৬৯ জনের মৃত্যু হয়েছে।

আপনার মতামত দিন

ব্রেকিং:
জমজ শিশু হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন হরতালে অচল নওয়াপাড়া নৌবন্দর সকল শিক্ষা প্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের ১৪ কর্মকর্তাকে বদলি হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা ‘বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না’ বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই জমজ শিশু হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন হরতালে অচল নওয়াপাড়া নৌবন্দর সকল শিক্ষা প্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের ১৪ কর্মকর্তাকে বদলি হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা ‘বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না’ বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই