রাজধানীর মহাখালী ও পল্লবীতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে পৃথক সময়ে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।
পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে রাত পৌনে ৯টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
একই রাতে সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পল্লবীর বাসটি দুপুর থেকে সেখানে দাঁড়ানো ছিল। আগুন দেওয়ার ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে ‘মিরপুর সুপার লিংক’ নামের একটি দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
ওসি মো. জালাল উদ্দিন বলেন, বাসটি দুপুর থেকে সেখানে দাঁড়ানো ছিল। আগুন দেওয়ার ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
এদিকে, রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ বলেন, তিতুমীর কলেজের সামনে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা রয়েছেন। বিস্তারিত পরে জানাতে পারবো।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।