মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এসব ঘটনা ঘটে। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল নিয়ে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। তখন পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার শহরজুড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় ওসব আসামিকে ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।

পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় পিছু হটে পুলিশ। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক দফায় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

থানার ভেতরে আগুন দেওয়ার ঘটনায় একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, হেলমেট পরে দেশীয় অস্ত্র নিয়ে থানার ভেতরে ভাঙচুর চালাচ্ছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা জয় বাংলা স্লোগানও দেন।

এ বিষয়ে জানতে টুঙ্গিপাড়া থানার ওসি এবং এসআইকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
টুঙ্গিপাড়া থানা থেকে সরে যাচ্ছেন পুলিশ সদস্যরা ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন, থানায় জিডি সকল এমপিকে নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ টুঙ্গিপাড়া থানা থেকে সরে যাচ্ছেন পুলিশ সদস্যরা ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন, থানায় জিডি সকল এমপিকে নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ