সিলেট-ঢাকা মহাসড়কে ২০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

তীব্র যানজটের কবলে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া। সিলেট-ঢাকা মহাসড়কের সরাইল বিশ্বরোড গোলচত্বরে সৃষ্ট বিশালাকার গর্ত ও পৃথক সড়ক দুর্ঘটনার জেরে এই যানযটের সৃষ্টি হয়েছে। পণ্যবাহী গাড়ি বিকল হওয়া এবং একের পর এক দুর্ঘটনার কারণে হাজার হাজার যাত্রী ও চালক চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

গত মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অচলাবস্থা বুধবার বিকাল পর্যন্ত গড়ালে মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

পুলিশ জানায়, সরাইল বিশ্বরোড গোলচত্বর এলাকায় মহাসড়কের ওপর বেশকিছু বড় ও গভীর খানাখন্দের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় একটি লরি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর মহাসড়কে যানজট শুরু হয়। রাতভর বৃষ্টিতে সড়কের গর্তে পানি জমে পরিস্থিতির আরও অবনতি ঘটে।

বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর সেতু ও ইসলামাবাদ এলাকায় দুটি ট্রাক বিকল হয়ে পড়লে যানজট আরও দীর্ঘ হয়। দুর্ঘটনা কবলিত ও বিকল যানবাহনগুলো দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব না হওয়ায় ধীরে ধীরে যানজট দীর্ঘ হতে শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বরোড গোলচত্বরে সড়কের গর্তে যানবাহন আটকে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে সরাইল, শাহবাজপুর, কুট্টাপাড়া, শান্তিনগর হয়ে বিজয়নগরের বুধন্তী পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে।

সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, বিশ্বরোড এলাকার গর্তে পণ্যবাহী যানবাহন আটকে যাওয়া এবং দুর্ঘটনা কবলিত লরি অপসারণের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে নিরলসভাবে পুলিশ কাজ করছে। তবে সড়কের বেহাল দশা এবং যানবাহনের অতিরিক্ত চাপের কারণে জট ছুটাতে বেগ পেতে হচ্ছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন