পরীক্ষা শেষে বিদ্যালয়ের ওয়াশরুমে শিক্ষার্থীর বিষপান

পরীক্ষা শেষে বিদ্যালয়ের ওয়াশরুমে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে দশম শ্রেণির এক শিক্ষার্থী (১৪)।

রবিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষে ওই শিক্ষার্থী বিদ্যালয়ের ওয়াশরুমে যায়। সেখানে বিষপান করলে তার গোঙানির শব্দ শুনে সহপাঠীরা এগিয়ে গিয়ে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে শিক্ষকরা তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খাতুন রেখা বলেন, ঘটনাস্থল থেকে একটি কোমল পানীয়র বোতলে থাকা বিষ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সকালে বিদ্যালয়ে আসার সময়ই শিক্ষার্থীটি বোতলে করে বিষ নিয়ে এসেছিল। তবে কী কারণে সে এমন পদক্ষেপ নিয়েছে, তা এখনো জানা যায়নি।

ওই শিক্ষার্থীর এক সহপাঠী জানায়, পরীক্ষার পুরো সময় তাকে হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। সে কারও সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছিল না এবং কয়েকজনকে বলেছিল, ‘তোদের সঙ্গে আজ আমার শেষ দেখা।’

শিক্ষার্থীর বাবা বলেন, সকালে তিনি মেয়েকে পরীক্ষার জন্য বিদ্যালয়ে পৌঁছে দেন। পরে বিদ্যালয় থেকে ফোনে জানতে পারেন, তার মেয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। তবে এর কারণ সম্পর্কে তিনি কিছু জানেন না।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প