ইয়াবা-পিস্তলসহ চট্টগ্রামে যুবক গ্রেফতার

ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলিসহ চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর ময়দার মিল মোড় এলাকা থেকে মো. সোহেল (৩১) নামের এক যুবককে গ্রেফতারা করা হয়েছে।

গতকাল শুক্রবার নগর পুলিশের ডিবি (উত্তর) বিভাগের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সোহেল স্থানীয় রফিক চৌধুরী বিল্ডিং ভবনের মালিক মৃত মো. নাছিরের ছেলে।

ডিবি (উত্তর) পুলিশ পরিদর্শক আফতাব হোসেন জানান, ভাড়া বাসায় ইয়াবা ট্যাবলেট ও একটি বিদেশি পিস্তলসহ গুলি বিক্রির উদ্দেশ্যে রাখার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করা হয়।

এ সময় ভাড়া ঘরে তল্লাশি চালিয়ে ড্রেসিং টেবিলের আইফোনের বক্স থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। স্টিলের আলমারির ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ) ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প