বগুড়ায় এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রদল। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্যের অভিযোগে এই বিক্ষোভ করা হয়।

বিক্ষোভের একপর্যায়ে তানভীরের কুশপুত্তলিকা দাহ ও তাতে জুতা নিক্ষেপ করা হয়। পাশাপাশি বগুড়া শহরের বিভিন্ন স্থানে টাঙানো এনসিপি নেতাদের ব্যানার-পোস্টার অপসারণ করা হয়। কয়েকটি ব্যানারে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শনিবার (১ আগস্ট) দুপুর ২টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মোড় হয়ে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। মিছিলটি সাতমাথা চত্বরে পৌঁছালে সেখানে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাজী সালাউদ্দিন তানভীরের কুশপুত্তলিকা দাহ করেন এবং তাতে জুতা নিক্ষেপ করেন।

পরে সাতমাথা এলাকার বিভিন্ন সাইনবোর্ড ও বিলবোর্ডে টাঙানো এনসিপির কেন্দ্রীয় নেতা গাজী সালাউদ্দিন তানভীরের ব্যানার-পোস্টার অপসারণ করা হয়।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কোনো ধরনের অশালীন মন্তব্য ও কটূক্তি মেনে নেওয়া হবে না। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় সমাবেশে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীসহ দলটির কয়েকজন নেতার বক্তব্য নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন। বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রদল নেতারা বগুড়াসহ সারাদেশে গাজী সালাউদ্দিন তানভীর ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামস ইসলাম সাগর, সহ-সভাপতি মশিউর, যুগ্ম সাধারণ সম্পাদক রিহাদ হোসেন, সহসাধারণ সম্পাদক জিতু, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রকিবুল ইসলাম, সদস্যসচিব রাফিউল আলামিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হীরা, সদস্যসচিব সোহাগ, বগুড়া সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসাইনসহ জেলা ছাত্রদল এবং ২৮টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম যুক্তরাষ্ট্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩০ জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজির তবল মাছ ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার হাসিনার বক্তব্য গণমাধ্যম প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার আগামীকাল উদ্বোধন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম যুক্তরাষ্ট্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩০ জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজির তবল মাছ ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার হাসিনার বক্তব্য গণমাধ্যম প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার আগামীকাল উদ্বোধন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ