জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজির তবল মাছ

বঙ্গোপসাগরের কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের তবল মাছ। মঙ্গলবার সকালে মাছটি মৎস্য বন্দর মহিপুর আড়তে নিয়ে আসা হয়। পরে নিলামে ডাকের মাধ্যমে ৩৬ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী রুবেল ঘরামী।

এটি এফবি সালমা করিম নামের একটি ট্রলারের জেলের জালে ধরা পড়ে। স্থানীয়ভাবে মাছটি তবল নামে পরিচিত। তবে অঞ্চলভেদে একে তবলি, বগা কিংবা খাঁদিয়া নামেও ডাকা হয়। সুস্বাদু স্বাদ, উচ্চ পুষ্টিগুণ এবং তুলনামূলক কম কাঁটাযুক্ত হওয়ায় এ মাছের বাজারে বেশ চাহিদা রয়েছে বলে স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছে।

ওই ট্রলারের জেলেরা জানান, গভীর সমুদ্রে এ প্রজাতির মাছ পাওয়া গেলেও এত বড় আকারের তবল মাছ খুব একটা ধরা পড়ে না। অন্যান্য মাছের সঙ্গে এ মাছটি বন্দরে আনার পর দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। এই সাথে মাছটির ভালো দাম পেয়ে তারাও খুশি।

মৎস্য ব্যবসায়ী রুবেল ঘরামী জানান, মাছটির ওজন ৫৪ কেজি। তিনি ডাকের মাধ্যমে ৩৬ হাজার টাকায় মাছটি ক্রয় করেছেন। ঢাকার বাজারে বিক্রির উদ্দেশ্যে মাছটি বরফ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলের জালে যে মাছটি ধরা পড়েছে, এটি ক্যারাঙ্গিডি (Carangidae) পরিবারের একটি মূল্যবান সামুদ্রিক মাছ। এ মাছ আকারে অনেক বড় হয় এবং এর অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। ভবিষ্যতে এ ধরনের মাছ আরও বেশি ধরা পড়লে জেলেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক দেশের বাজারে ৯ দফায় কমলো সোনার দাম গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক দেশের বাজারে ৯ দফায় কমলো সোনার দাম গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি