সন্তানকে বাঁচিয়ে নিজেই পানিতে তলিয়ে গেলেন

ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর রাঙামাটির লংগদু উপজেলায় সালাম (২৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কাচালং নদীর ১৪ নম্বর বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত সালাম গুলশাখালী ইউনিয়নের গুলশাখালী সোনারগাঁও এলাকার মৃত শাহাবুদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার বিকেলে মাইনীমুখ বাজার থেকে নিজের ৮ বছরের ছেলেকে নিয়ে নৌকায় করে বাড়ির উদ্দেশে রওনা হন সালাম। পথে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় ছেলেকে আগলে রেখে বাঁচানোর চেষ্টা করেন তিনি। পরে পাশ দিয়ে যাওয়া অন্য একটি জেলের নৌকা শিশুটিকে উদ্ধার করে। তবে প্রচণ্ড ঢেউয়ের কারণে সালাম গভীর পানিতে তলিয়ে যান। ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

লংগদু ফায়ার সার্ভিসের কর্মকর্তা হেলাল উদ্দীন জানান, খবর পেয়ে রাঙামাটি থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে রাত থেকেই উদ্ধার অভিযান চালায়। পরে সোমবার সকাল ৮টার দিকে নিখোঁজ সালামের মরদেহ উদ্ধার করা হয়।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প