মাদকবিরোধী অভিযানে চট্টগ্রামে গ্রেপ্তার ১৭২

মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ১৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৯ হাজার ৪২০টি ইয়াবা, ১৩৯ কেজি ৬৫১ গ্রাম গাঁজা ও ৫৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।

রবিবার দিনভর এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।

রেঞ্জ পুলিশ জানায়, ১১ জেলার বিভিন্ন থানা এলাকায় মোট ২৪৩টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেপ্তার ১৭২ জনের বিরুদ্ধে রেঞ্জের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬১টি মামলা করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ছাড়া মাদক-সংশ্লিষ্ট অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আরও ৭০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক দেশের বাজারে ৯ দফায় কমলো সোনার দাম গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক দেশের বাজারে ৯ দফায় কমলো সোনার দাম গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি