আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দের জোয়ার

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ভোলায় আনন্দের জোয়ার বইছে। দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

শুক্রবার বিকালে ব্যারিস্টার পার্থ মন্ত্রী হচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর ভোলা শহরসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও একে অপরকে শুভেচ্ছা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও পার্থকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট দিতে দেখা গেছে।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, ভোলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জেলার একজন যোগ্য ও জনপ্রিয় নেতার জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আসা। ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলার মানুষের প্রত্যাশা আরও বেড়েছে। বিশেষ করে জেলার যোগাযোগব্যবস্থা, নদীভাঙন, জলাবদ্ধতা, বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন সমস্যা সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন তারা।

উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আন্দালিভ রহমান পার্থ।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক দেশের বাজারে ৯ দফায় কমলো সোনার দাম গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক দেশের বাজারে ৯ দফায় কমলো সোনার দাম গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি