বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ ডাক, যা বললেন চিকিৎসক

পোষা বিড়ালের আঁচড়ের পর ৫ বছরের এক শিশুর অস্বাভাবিক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারার ওই ভিডিওতে শিশুটিকে ‘মিউ মিউ’ শব্দ করতে শোনা যায়। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে চিকিৎসক বলছেন, শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণ দেখা যায়নি। ভয় বা মানসিক চাপ থেকে এমন আচরণ হতে পারে।

শনিবার বিকেল ৪টার দিকে গণমাধ্যমকে বিষয়টি জানান কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন।

জানা গেছে, ওই শিশুর নাম মুস্তারীন আদ্রিতা (৫)। সে ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার ব্যাংকার সাব্বিরের মেয়ে। বিড়ালের আঁচড়ের পর গত ১৭ আগস্ট তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে জলাতঙ্কের টিকাও দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, শিশুটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ভিডিওতে শিশুটিকে বিড়ালের মতো শব্দ করতে এবং অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। এরপর থেকেই ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়।

স্থানীয়রা জানান, শিশুটির পরিবার শখ করে একটি বিড়াল পুষত। বিড়ালটি একপর্যায়ে মুস্তারীন আদ্রিতাকে আঁচড় মারে। বিড়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় হেলাল মজুমদার বলেন, আমাদের এলাকায় এমন ঘটনা ঘটেছে, আমরা জানতামই না। ভিডিওটি দেখার পর জানতে পেরেছি। ভুক্তভোগী পরিবারের কেউই বাড়িতে নেই। বর্তমানে আদ্রিতা ঢাকায় চিকিৎসাধীন বলে জানতে পেরেছি। তবে রাজধানীর কোন হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, তা বলতে পারছি না।

ডা. ইকবাল হোসেন বলেন, বিড়ালের আঁচড়ের পর শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। তবে শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণ দেখা যায়নি।

শিশুটির অস্বাভাবিক আচরণ প্রসঙ্গে তিনি বলেন, মিউ মিউ শব্দ করা বা অস্বাভাবিক আচরণ জলাতঙ্কের কারণে হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভয় বা মানসিক চাপের কারণেও শিশুটি এমন আচরণ করতে পারে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প