বরযাত্রার গাড়ি থেকে নববধূকে তুলে নিলো ছাত্রদলকর্মী

নতুন বউকে নিয়ে বাড়ি ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ করে গাড়িতে ভাঙচুর চালিয়ে নববধূকে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলকর্মীর বিরুদ্ধে ।

রোববার (৩০ আগস্ট) রাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এমন ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম আতিকুর রহমান মিয়া। তিনি জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে। তিনি ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার এক তরুণীর বিয়ে হয় নান্দাইল উপজেলার এক যুবকের সঙ্গে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা হন বর ও বরযাত্রীরা। তবে হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে একদল যুবক মাইক্রোবাসটির গতিরোধ করেন।

স্থানীয়দের ভাষ্য, আতিকুর রহমান মিয়ার নেতৃত্বে ২০-২৫ জন যুবক গাড়িটি থামান। পরে মাইক্রোবাসে ভাঙচুর চালিয়ে নববধূকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। অভিযুক্ত যুবককেও পাওয়া যায়নি ।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ বলেন, ‘ঘটনাটি আমি জানতে পেরেছি। এ ঘটনায় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পেরেছি, ওই মেয়ের সঙ্গে ছেলেটির প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক মেনে নেয়া হয়নি। এ কারণেই ছেলেটি এমন ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। মেয়ের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প