পানিতে ডুবে দুর্গাপুরে শিশুর মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সী ইউসুফ হাসান নওশাদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শিরামখীলা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশু ওই গ্রামের কৃষক মেহেদী হাসানের ছোট ছেলে।

নিহতের পরিবার ও স্বজনরা জানান, শিশু নওশাদের বাবা সকালে নিজ কাজে বাড়ির বাহিরে যান। ঘরে ওই শিশুর মা কাজে ব্যস্ত। এ সময় শিশুটি অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো। দীর্ঘ সময় পর হঠাৎ নওশাদকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার মা। পরে আশপাশের স্বজনরা খোঁজে বের হন।

শিশুটির স্বজন মিজানুর রহমান বলেন, খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পূর্ব পাশের একটি পুকুরে খোঁজ করেন সবাই। পরে সেখানেই পানির নিচ থেকে শিশু ইউসুফকে উদ্ধার করা হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত অবস্থায় পাই।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প