বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, মহাসড়কে যানজট

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সীতাকুণ্ড পৌরসভা গেট এলাকায় কয়েক দফা এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে পড়ে একটি ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিও মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

একপর্যায়ে বিকেলে সীতাকুণ্ড পৌরসভা গেট এলাকায় দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা বাড়ে। পরে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আসলাম চৌধুরীপন্থী অন্তত এক হাজার নেতা-কর্মী পৌরসভা গেট এলাকায় জড়ো হন। বৃষ্টির মধ্যেও তাঁরা মিছিল ও সমাবেশ করেন।

অন্যদিকে কাজী সালাহউদ্দিনপন্থী নেতা-কর্মীরা বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

স্থানীয় সূত্রের দাবি, যানজটে আটকা পড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে আসা আসলাম চৌধুরীর গাড়িও। পরে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

এদিকে বিএনপির আরেক পক্ষের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে আসা বিএনপি নেতা আসলাম চৌধুরীর গাড়িও আটকা পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীর পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই পৌর সদরের মুন স্টার ক্লাবের সামনে অবস্থান নেয় স্থানীয় বিএনপির আসলাম চৌধুরী ও কাজী সালাউদ্দিনের অনুসারীরা। একই স্থান ও সময়ে কর্মসূচি পালনের ঘোষণা থাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল।

একপর্যায়ে বিকেলে সীতাকুণ্ড পৌরসভা গেট এলাকায় দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা বাড়ে। পরে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আসলাম চৌধুরীপন্থী অন্তত এক হাজার নেতা-কর্মী পৌরসভা গেট এলাকায় জড়ো হন। বৃষ্টির মধ্যেও তাঁরা মিছিল ও সমাবেশ করেন।

অন্যদিকে কাজী সালাহউদ্দিনপন্থী নেতা-কর্মীরা বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

স্থানীয় সূত্রের দাবি, যানজটে আটকা পড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে আসা আসলাম চৌধুরীর গাড়িও। পরে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

‎কাজী সালাউদ্দিন জানান, আমরা নিয়ম মেনে আগে থেকেই আবেদনের মাধ্যমে কর্মসূচির স্থান নির্ধারণ করেছি। জোর করে ঝামেলা করতে চাইলে এর দায়ভার তাদেরই নিতে হবে।

‎আসলাম চৌধুরীর অনুসারী মোহাম্মদ মোরছালিন জানিয়েছেন, সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর বাইরে বিকল্প চিন্তা করার কোনো সুযোগ নেই। মুন স্টার ক্লাবের অনুষ্ঠানে তিনিই প্রধান অতিথি থাকবেন।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমরা দুই পক্ষকে আলাদা সময়ে অনুষ্ঠান করার নির্দেশনা দিয়েছি। সার্বিক পরিস্থিতির ওপর আমাদের নজর রয়েছে। এই মুহূর্তে পুলিশের একটি টিম বাঁশবাড়িয়া মহাসড়কে ব্যারিকেড সরানোর কাজ করছে।’

‎সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করে সংঘর্ষ এড়ানোর চেষ্টা চলছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ২ দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী ভবন ভাড়া নিয়ে অনলাইন প্রতারণা, ‍আটক ৬৩ বিদেশি রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪২, মামলা ৫১ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ২ দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী ভবন ভাড়া নিয়ে অনলাইন প্রতারণা, ‍আটক ৬৩ বিদেশি রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪২, মামলা ৫১ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ