সহকারী দুই শিক্ষা অফিসারের সামনেই স্কুলে হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৩

ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে পাবনার চাটমোহরে শ্রীদাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বহিরাগতদের হামলা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এতে প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলা সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম ও আসলাম হোসেনের উপস্থিতিতেই এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। আহত জিয়াউল ইসলাম ও সোহাগ ইসলামকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সরকারি নীতিমালা অনুযায়ী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম একটি কমিটি অনুমোদন শেষে শিক্ষা অফিসে পাঠান। এতে ক্ষিপ্ত হয়ে চাটমোহর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল মালেক ও তার চাচাতো ভাই আবু সাঈদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন।

সোমবার দুই সহকারী শিক্ষা অফিসার সেই অভিযোগ তদন্ত করতে বিদ্যালয়ে যান। তদন্ত চলাকালেই মালেক ও সাঈদের নেতৃত্বে শতাধিক বহিরাগত স্কুলে প্রবেশ করে তদন্ত কর্মকর্তাদের সামনেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অফিসকক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করেন। স্থানীয়রা বাঁচাতে এলে তারাও হামলার শিকার হন।

শিক্ষকদের মারধর ও কোমলমতি শিক্ষার্থীদের আতঙ্কে ছোটাছুটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে তীব্র নিন্দার ঝড় ওঠে। অভিভাবক ও সুশীল সমাজ দ্রুত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে প্রভাষক আব্দুল মালেক বলেন, আমি শুধু তদন্তের কাজে কাগজপত্র দেখাতে গিয়েছিলাম। এই হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গণি জানান, কর্মকর্তাদের সামনে শিক্ষক লাঞ্ছনার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ২ দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী ভবন ভাড়া নিয়ে অনলাইন প্রতারণা, ‍আটক ৬৩ বিদেশি রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪২, মামলা ৫১ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ২ দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী ভবন ভাড়া নিয়ে অনলাইন প্রতারণা, ‍আটক ৬৩ বিদেশি রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪২, মামলা ৫১ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ